সারাদেশ

মন্দির-শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ 

নিজস্ব প্রতিনিধি,পাবনা: স্থানীয়দের দাবি উপেক্ষা করে অর্ধশত বছরের পুরনো পাবনার ঈশ্বরদী পৌর শ্মশান ঘাট ও কালী বিগ্রহ মন্দিরে যাতায়াতের রাস্তাটি বন্ধ করার অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অটোবাইক পার্কিং করার অজুহাতে বুধবার (২৬ মে) পুলিশি প্রহরায় পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তার প্রবেশ মুখে পিলার পুঁতে রাস্তাটি বন্ধ করে দেয়।

হিন্দু সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা জানান, এ রাস্তা বন্ধ করার ফলে প্রায় আধা কিলোমিটার ঘুরে পাতিবিলের রাস্তা দিয়ে ছাড়া তারা শ্মশানে কিংবা মন্দিরে যাতায়াত করতে পারবেন না। রেলগেটের অটোবাইক চালক-মালিকরা বলেন, এই রাস্তা বন্ধ করার ফলে প্রায় একশ’ অটোবাইক পার্কিং করার জায়গাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শহরের রেলওয়ে গেট পাতিবিল তিনকোনা খাদের প্রথম প্রান্ত থেকে এই রাস্তায় পৌর এলাকার সাঁড়া গোপালপুর চালাকপাড়া, পাকশী ইউনিয়নের বাঘইলসহ কয়েক গ্রামের মানুষজন গত ৫০ বছরেরও বেশি সময় ধরে চলাচল করে আসছে। স্থানীয় বাসিন্দা তহুরুল ইসলাম বলেন, এ রাস্তায় ভারি যানবাহন চলাচল না করলেও রিকশা, মোটর সাইকেল, অটোবাইক, সিএনজিচালিত অটোরিকসা, ইঞ্জিনচালিত ছোট ছোট যানবাহন চলাচল করতো। কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকে এ রাস্তায়। হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় নতুন সংকটে পড়তে হলো।

রেলওয়ে গেটে ইজি অটোবাইক চালক সমিতির ম্যানেজার সাদ্দাম হোসেন বলেন, এই রাস্তা বন্ধ না করার দাবি জানানোর পর রাস্তাটি খোলাই ছিলো । কিন্তু বুধবার হঠাৎ করে পুলিশ রাস্তাটি এভাবে বন্ধ করে দেয়। এতে প্রায় একশ’ ইজি অটোবাইক চলাচলের ও রাখার জায়গাটি বন্ধ হয়ে গেল।

ঈশ্বরদী পৌর শ্মশান ও কালী বিগ্রহ মন্দির কমিটির সভাপতি অধ্যাপক উদয় লাহিড়ী বলেন, রাস্তাটি বন্ধ না করার জন্য ইতিপূর্বে হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা রেলওয়েকে অনুরোধ করে আবেদন করেছে। কিন্তু তারা সেসব উপেক্ষা করে পুলিশ দাঁড় করিয়ে রেখে রাস্তাটি বন্ধ করে দিল। ফলে কালী বিগ্রহ মন্দিরে পূজার জন্য কিংবা হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তাকে শ্মশানে শেষকৃত্যের জন্য নিতে হলে অন্যপথ ঘুরে যেতে হবে, নতুন দুর্ভোগের মুখে পড়লাম আমরা।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ইনচার্জ অব ওয়ার্কস (আই ও ডব্লিউ) তৌহিদ সুমন বলেন, রেললাইনের পাশেই ইদানিং সারিবদ্ধভাবে অটোবাইক রাখা হতো, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ মনে করেছে এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা