সারাদেশ

প্রতিবেশীর ঘরে মাটি খুঁড়ে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসমপুর এলাকায় প্রতিবেশীর ঘরের মাটি খুঁড়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম রহিমা খাতুন (১০)।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ১২টায় একই এলাকার রাজা মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৬ মে) সন্ধ্যায় দোকানে চিপস কিনতে গিয়ে নিখোঁজ হয় রহিমা। নিহত রহিমা একই এলাকার রবিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জনান, বুধবার সন্ধ্যায় রহিমা তার মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পটেটো চিপস কেনার জন্য দোকানে যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। সারারাত অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এদিকে পরদিন বৃহস্পতিবার সকালে একই এলাকার রাজা মিয়ার ছেলে শাহিন মিয়ার (২০) ঘরের মাটি খোঁড়া দেখতে পায় বাড়ির লোকজন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে রহিমার বাড়ির লোকজনও ঘটনাটি জানতে পারেন।

এরপর রহিমার পরিবারের লোকজন সেখানে গিয়ে মাটি সরাতেই একটি হাত দেখতে পায়। তারা নিশ্চিত করেন এ হাত রহিমার। পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে মেয়েটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হতে পারে। মেয়েটির চিৎকারে ধরা পড়ার ভয়ে হত্যার পর মরদেহ ঘরের খাটের নিচে পুঁতে রাখা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা