সারাদেশ

রাজশাহীতে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মে) করোনায় তাদের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার (২৭ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে বিভাগের রাজশাহীতে একজন, সিরাজগঞ্জে একজন এবং বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনায় ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৮ জন, নওগাঁয় ৩৮ জন, নাটোরে ২১ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ১৪০ জন রোগী শনাক্ত হয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা