সারাদেশ

ক’দিন থাকবে ইয়াসের প্রভাব উপকূলে

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশে উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনার নিচু এলাকা ও চরাঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। জোয়ারের পানিতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

দেশে আরো কয়েকদিন ইয়াসের প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়ার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধবার সকাল থেকে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। উত্তাল হয়ে ওঠে সমুদ্র। বাড়তে থাকে বিভিন্ন নদ-নদীর পানি। বাগেরহাটের শরণখোলা ও রামপালের নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি বেড়ে যাওয়ায় সুন্দরবনের একটি হরিণ মরে ভেসে এসেছে লোকালয়ে। জোয়ারে শরণখোলার সাউথখালীতে ভেঙ্গেছে বাঁধ। প্লাবিত ইউনিয়নের বগী, খুরিয়াখালী, তেরাবেকা, সোনাতলা গ্রাম। পানিবন্দি প্রায় এক হাজার পরিবার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরার খোলপেটুয়া, কপোতাক্ষ ও মালঞ্চ নদীর পানি বেড়েছে। জোয়ারে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, কৈখালি, মুন্সিগঞ্জ ও আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের অন্তত ১০টি স্থানে বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।

জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতায় বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কুয়াকাটার নিজামপুর, দেবপুর, রাঙ্গাবালীর চর মোন্তাজ, চর বাংলাসহ কয়েকটি বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। বাড়িঘরসহ তলিয়ে গেছে অর্ধশত মাছের ঘের। ভোলায় ঝড়ো হাওয়ায় অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় চরফ্যাশন, ঢালচর, চর পাতিলা ও চর কুকরি-মুকরিসহ বেশকিছু গ্রাম।

ইয়াসের প্রভাবে বিপদসীমার ওপরে বইছে বরগুনার পায়রা, বিশখালী ও বলেশ্বর নদের পানি। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে সদরের বালিয়াতলী, ঢালভাঙ্গাসহ অন্তত ২০টি গ্রাম। এছাড়া, পাথরঘাটার পদ্মা এলাকায় বেঁড়িবাধ ভেঙে পানিবন্দি বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

খুলনা উপকূলে বাতাসের তীব্রতা বাড়ার পাশাপাশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পানির তীব্র তোড়ে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হওয়ার আতংকে আছেন উপকূলবাসী। কয়রায় তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিবন্দি রয়েছেন বরিশালের বিভিন্ন এলাকার হাজারো মানুষ। বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে সড়ক, ফসলি জমি। ক্ষয়ক্ষতি নিরুপণে প্রশাসন কাজ করছে জানিয়ে ভুক্তভোগীদের পৌঁছে দিচ্ছে খাদ্য সহায়তা।

জোয়ারের পানিতে কক্সবাজারের উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।ঢেউয়ের তোড়ে সেন্টমার্টিন দ্বীপের জেটিতে ভাঙন ধরেছে। সেন্টমার্টিনের পূর্ব ও পশ্চিম দিকে কিছু এলাকা, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ ও সদর উপজেলার বেশকিছু এলাকা তলিয়ে গেছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা