সারাদেশ

পাকুন্দিয়া থানার ওসিকে আদালতে তলব

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় নিয়মিত মামলা না নিয়ে মোবাইলকোর্টের কাছে সোপর্দ করার অভিযোগে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে তলব করা হয়েছে।

বুধবার (২৬ মে) কিশোরগঞ্জের ৩নং আমল গ্রহণকারী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ নির্দেশ দেন।

নির্দেশে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানকে আগামী তিন কার্য দিবসের মধ্যে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়।

কিশোরগঞ্জের সিজেএম কোর্টের এক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত মঙ্গলবার (২৫ মে) পাকুন্দিয়ায় এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে থানায় সোপর্দ করে।

এ ঘটনায় পাকুন্দিয়া থানার ওসি বিদ্যমান আইন অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)/খ ধারায় থানায় নিয়মিত মামলা রুজু না করে আসামিকে মোবাইলকোর্টের কাছে সোপর্দ করেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

এ ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে আদালতের নজরে আসে। আদালত স্ব-প্রণোদিত হয়ে আইন অমান্য করায় ওসিকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।

সান নিউজ/আরএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা