সারাদেশ

 বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় বিদুৎস্পৃষ্টে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (২৫)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় কাশেম হাওলাদার ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের টিবিসি ইটভাটা সংলগ্ন মাঠে যান। এসময় ছাগল তার হাত থেকে ছুটে যায়।

ছাগল ধরতে গিয়ে ইটভাটার একটি বিদ্যুতের তারে তার হাত স্পর্শ করে। এসময় চিৎকার শুনে তার ছেলে মোক্তার ও মনির হাওয়ালাদার ছুটে যান। বাবাকে বাঁচাতে গিয়ে তারা দু’জনও বিদ্যুতায়িত হন।

পরে আশেপাশের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত মনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা