সারাদেশ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব 

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব পানিবন্দি হয়ে পড়েছে ৩২ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা। বেরিবাঁধের বাইরে অসংখ্য কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে।

অস্বাভাবিক জোয়ারের ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশ করে ভেসে গেছে ২৬ শ ৩২ টি পুকুর ও ৫ শ’ ৯০ টি মাছের ঘের। পানিবন্দি কলাপাড়া উপজলার ১৬ টি ও রাঙ্গাবালী উপজলার ১৬ টি গ্রামর মানুষের ঘরে গতকাল থেকে চুলা ধরাননি। । না খেয়ে রাত কাটিয়েছেন অসংখ্য মানুষ।

সরেজমিনে দেখা গেছে সমুদ্র সৈকত কুয়াকাটায় ইয়াসের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বীচ কেন্দ্রিক ব্যবসায়ীরা। হোটেল খাবার ঘরের মালিক সেলিম মুন্সি জানান, সিডরের পর এত বেশি পানি আর কোন বন্যায় দেখা যায়নি।

রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছেন আর সকালে এসে দেখেন সব শেষ। একই বক্তব্য স্থানীয় আরো অনেকের।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান,বেড়িবাঁধের বাইরে শত শত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও স্বাভাবিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরসনে কাজ চলছে। পানি নেমে যাবার পর প্রকৃত ক্ষতির পরিমান জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা