সারাদেশ

হবিগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১ 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আয়োজিত সালিশে দু’পক্ষের সংঘর্ষে গোলাপজান (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৬ মে) সকালে উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কাদির মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিষয়টি নিষ্পত্তি করতে সালিশের আয়োজন করা হয়।

সালিশে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মা গোলাপজান নিহত হন। এছাড়া উভয়পক্ষের আরও ১০ জন আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা