সারাদেশ

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত 

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনে থাকা গরু ব্যবসায়ী এনামুল মন্ডল (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (২৬ মে) দুপুর একটার দিকে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারি আনন্দ বাজার এলাকার খুদু মন্ডলের ছেলে।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বাবুল জানান, নিহত গরু ব্যবসায়ী মুলাডুলির শেখপাড়া এলাকা থেকে গরু কিনে নছিমনযোগে আওতাপাড়া হাটে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সরইকান্দিতে যাত্রীবাহি বাসের ধাক্কায় নসিমন উল্টে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল মন্ডলকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বাবুল আরও জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা