সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জলিল উদ্দিন (৩৫) নামের এক কনস্টেবলের আঙ্গুলের রগ কেটে গেছে।

বুধবার (২৬ মে) ভোর রাতে জেলা শহরের উত্তর মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত জলিল উদ্দিন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। সেই ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। পুনিয়াউট রেলগেট এলাকায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। তারা ওই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন।

এ সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাহত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে আহতাবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আহত পুলিশ সদস্যের হাতের বৃদ্ধা আঙ্গুলের একটি রগ কেটে গেছে। এটি অপারেশন করতে হবে। তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা