সারাদেশ

তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল, উত্তর ও দক্ষিণ ধুরং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।

বুধবার (২৬ মে) সকালে ঝড়ো বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ভাঙ্গা বেড়িবাঁধের একাধিক পয়েন্ট দিয়ে সাগরের লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে।

জোয়ারের পানি ঢুকেছে দ্বীপের একমাত্র বায়ুবিদ্যুৎ এলাকা তাবালেরচরসহ পার্শ্ববর্তী এলাকার বেশকিছু পয়েন্ট দিয়ে। এতে তলিয়ে গেছে লবণের মাঠসহ একাধিক পাড়া-গ্রাম। তলিয়ে যাওয়া বাড়িঘরের হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এমনটিই জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান।

কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী জানান, কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড়ের পশ্চিম আলী আকবর ডেইল ইউনিয়নের কাজির পাড়া, কাহার পাড়া, নাশিয়ার পাড়া, তেলি পাড়া, পণ্ডিত পাড়া, বাছিয়ার পাড়া, হায়দার বাপের পাড়া ও টেকপাড়া গ্রামের কয়েকশ ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মানুষের সহায়-সম্পদ সাগরের জোয়ারের লোনা পানিতে তলিয়ে গেছে।

তিনি আরও জানান, এই দুই ওয়ার্ড়ের কয়েক হাজার মানুষ আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয় ও কুতুবদিয়া আউলিয়া দাখিল মাদরাসার ভবনে আশ্রয় নিয়েছেন। এই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবিলম্বে দ্বীপের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা বরাদ্দের জন্য সরকারের কাছে দাবি জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা