সারাদেশ

রোজিনার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : প্রথম আলোর সাংবাদিক রোজিনার ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তার সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ের মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রোববার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক সমাজের আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, শাহীন ফেরদৌস, বিশাল রহমান, হারুন অর রশিদ, রমজান আলী, এসএম মশিউর রহমান, মজিবর রহমান শেখ, টিএম মাহবুবুর রহমান, আবুল কালাম আজাদ, মফিউল আলম কায়সার, রাজিউর রহমান জেহাদ প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের দুর্নীতি ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা