সারাদেশ

 ভারতীয় বিড়িসহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক লাখ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই যুবককে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। আটককৃত দুই যুবকের নাম মো. পলাশ (২৪) ও দবীর হোসেন (২৫)।

রোববার (২৩ মে) ভোরে উপজেলার চককীর্তি ইউনিয়নের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পলাশ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে ও দবীর হোসেন একই এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। ওই গ্রামের জনৈক জগলু মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে এক লাখ ৯৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ দুই যুবককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা