সারাদেশ

গোপালগঞ্জে ছাত্রনেতা শরীফুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম হেলাল হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার( ২৩ মে) সকাল ১০টায় মাজরা বাজারে সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবারের সদস্য ও মাজরা গ্রামবাসী এ কর্মসূচি পালন করেন।

এ সময় দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন মানব বন্ধনকারীরা। এসময় নিহত হেলালের মা ও স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন।

মানববন্ধন চলাকালে মহেশপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিহতের মা শাহিনা বেগম, স্ত্রী মুক্তা বেগম, বোন লাকী বেগম ও আঁখি বেগম বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দ্রুত আসামীদের ফাঁসির দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে শরিফুল ইসলাম হেলালকে কুপিয়ে হত্যা করে জাহিদ তালুকদার ও তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই খায়রুল ইসলাম শামীম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা