সারাদেশ

সেনা সদস্যদের হুমকি, আটক ৮

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ায় ৮ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সেনাবাহিনী।

শনিবার (২২ মে) দিবাগত রাতে তাদের রূপপুর পুলিশ ফাঁড়িতে আইনি ব্যবস্থা নেয়ার জন্য হস্তান্তর করা হয়৷ সেনা বাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান আটক যুবকদের পুলিশের নিকট তুলে দেন।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন আট নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় আটক যুবকেরা প্রবেশ করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা তাদের পরিচয় ও ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা অসদাচরণ করে।

এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ না থাকায় তাদের ঐ এলাকা ত্যাগ করতে বলায় যুবকেরা সেনা সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং ইট ভাটায় নিয়ে হত্যার হুমকি দেয়। সেনা সদস্যরা তাদের আটক করে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আটক যুবকরা হলো ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), আলাল হোসেনের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মিঠুন হোসেনের ছেলে শান্ত হোসেন (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), সিরাজ উদ্দিনের ছেল বাপ্পি হোসেন (২১), সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।

পরিদর্শক আতিকুল ইসলাম আরো জানান, আটক যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা