সারাদেশ

গলায় গামছা পেঁচানো শিশুর লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিলল সাত বছরের শিশু সিনহা আক্তারের মরদেহ।

শনিবার (২২মে) দুপুরে শহরের পশ্চিম শানবান্ধা এলাকার একটি কাঠবাগান থেকে সিনহার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (২১ মে) বিকালে নিখোঁজ হয় প্রথম শ্রেণির ওই শিক্ষার্থী।

নিহত সিনহা মানিকগঞ্জ সদর উপজেলার বলড়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রামের আবদুল হালিমের মেয়ে।

শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, লাশ উদ্ধারের সময় শিশুর গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা