সারাদেশ

গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মাইশা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুরের দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার ( দেড় বছর) ফুলবাড়ি গ্রামের মজিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাইশা তার সমবয়সী শিশুদের সাথে খেলছিল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় মাইশা। এ খবর শুনে স্বজনরা এগিয়ে গিয়ে মাইশাকে পুকুর থেকে তুলে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা