সারাদেশ

খোলাবাড়িয়া খাল পুনঃখনন

নিজস্ব প্রতিনিধি,নাটোর : নাটোরে পানি নিষ্কাশনে কৃষকদের জন্য সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় হালতি খোলাবাড়িয়া খাল পুনঃখনন করছেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ।

এ উপলক্ষে শনিবার (২২ মে) দুপুরে খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জান মনির এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জজ কোটের পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট. সিরাজুল ইসলামসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন, বিএমডিএ সহকারী প্রকৌশলী আসানুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মতিনসহ অন্যান্যরা। এর আগে হালতি খোলাবাড়িয়া ওই খালের কার্যক্রম পরিদর্শন করেন, স্থানীয় সাংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্ট দফতরকে কাজ কঠিক ভাবে দ্রুত করার তাগিদ দেন । তিনি আরও বলেন, এ অঞ্চলের হাজার হাজার কৃষকের দীর্ঘ দিনের প্রাণের দাবি খালটি খননের। এজন্য তিনি প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, খোলাবাড়িয়া থেকে মোহনপুর আত্রাই নদী অভিমুখে দুই কিলোমিটার, বম্মপুর ইউনিয়নের ঝোপদুয়ার হতে মাধনগর ব্রীজ হয়ে হারতি খোলাবাড়ি গ্রাম হয়ে ত্রিমহনী পর্যন্ত মোট ২৩ কিলোমিটারে মোট ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা।


সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

মহানবমীতে ভক্তদের ঢল, প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির বার্তা

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহানবমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন প...

মণিপুরে ফের রক্তক্ষয়ী সহিংসতা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার বিস্ফোরণে আবারও উদ্...

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন একটি স্টোর ভবন...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

কানাডার সঙ্গেই থাকার পক্ষে রায় দিল অধিকাংশ মানুষ

কানাডার রাজনীতি ও জাতীয় ঐক্যের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করল আলবার্টা প্রদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা