সারাদেশ

বঙ্গবন্ধু সেতু থেকে তিনদিনে টোল আদায় ৭ কোটি ৪৯ লাখ 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঈদ সামনে রেখে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ২৫ হাজার ৪৪৬টি যানবাহন পারাপার হয়েছে। যানবাহন থেকে টোল আদায় হয়েছে সাত কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। গত ১০ মে এই সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। ১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। ১২ মে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। টোল আদায় হয় দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। তবে এই হিসাব আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ধরা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা