সারাদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ 

নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শ্রমিক লীগের নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবি-শাড়িসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের উদ্যোগে এসব দেওয়া হয়। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া।

জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, জহির উদ্দিন বাবর, আবদুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও পৌর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

জানা গেছে, করোনাকালীন জেলা শ্রমিক লীগ বিভিন্ন শাখার নেতাকর্মীকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগীতা করেছেন। এবার ঈদে আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিক লীগ নেতা মামুন নিজ উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভা, সদর থানা ও চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন শাখার নেতাকর্মীদেরকে পাঞ্জাবি উপহার দিয়েছেন।

নারী নেত্রীদেরকে শাড়ি উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের জন্যও ঈদ উপহার পাঠানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা