সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে প্রচণ্ড যানজট  

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জের মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বুধবার (১২মে) যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়েছে। দুপুর ১২টা হতে মানিকগঞ্জের পুখুরিয়া থেকে টেপড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সারিতে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়ে ঘরমুখী মানুষ।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়ক প্রশস্ত করার কাজের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তা ছাড়া যানবাহনগুলোর আগে যাওয়ার প্রবণতার কারণে সাময়িক দীর্ঘ সারির সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ করায় পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।

সরেজমিন দেখা যায়, দুপুর ১২ থেকে ৩ টা পর্যন্ত পুখুরিয়া থেকে বরঙ্গাইল পর্যন্ত যাত্রীবাহী বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি।

কোথাও কোথাও যানজটের আটকা পড়ে যাত্রীরা গাড়ি থেকে নেমে পায়চারি করছেন। এ সময় যাত্রীদের হেঁটে পাটুরিয়ার দিকে রওনা হতে দেখা যায়। রিকশা ও ভ্যানে করেও পাটুরিয়া ঘাটে যাচ্ছেন যাত্রীরা।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফরিদপুরে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন পোশাকশ্রমিক সাত্তার মিয়া (৩০)।

বেশ কয়েকজন যাত্রী বলেন, কখন যে পাটুরিয়া পৌছাবো তার ঠিক ঠিকানা নেই। গাড়ি ছাড়লেও ধীরগতিতে চলতে হচ্ছে। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া যেতে পাঁচ থেকে সাত ঘণ্টা করে সময় লেগে যাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা