সারাদেশ

গলাচিপায় গণপিটুনিতে নিহত ১ 

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

বুধবার(১২ মে) ভোর রাতে চরকাজল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলো উপজেলার চরকাজল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের অলিল সরদারের ছেলে। এ ঘটনায় জলিল দর্জি ও ইব্রাহীম দর্জি নামের ২ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকাবাসি একত্রিত হয়ে রাতে গরু চোর আল আমিনকে অন্ধকারে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। বুধবার সকালে গলাচিপা থানা পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

আজ প্রাকৃতিকভাবে কিবলা নির্ণয়ের বিরল সুযোগ

বছরে মাত্র দুবার ঘটে এমন এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা