সারাদেশ

বোয়ালমারীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) নছিমন চালক জসিম মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় তিনজনকে আসামি করে চাঁদাবাজির মামলা করে। পরে ওই দিনই তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১২ মে) তাদেরকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার এড়েনদা গ্রামের কালাম মোল্লার ছেলে জসীম মোল্লা নসিমন চালিয়ে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চৌরাস্তায় পৌঁছালে তার নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় জসিম মোল্লার সাথে চাঁদা দাবিকারী বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের লাল খানের ছেলে আজগার আলী এবং বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ছোলাইমান সিকদারের ছেলে শফিকুল সিকদারের বাকবিতণ্ডা হয় এবং মারপিট করার ভয় দেখিয়ে বিশ হাজার টাকা চাঁদা আদায় করে।

পরে জসিম মোল্লা চাঁদা আদায়ের বিষয়টি থানায় অভিযোগ করলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাকা আদায়ের রসিদসহ আজগার ও শফিকুলকে আটক করে। পরে বেলা ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদা আদায়ের রসিদসহ পুলিশ পৌরসভার আমগ্রামের আঃগফুর খার ছেলে এলিম খা'কে আটক করে বোয়ালমারী থানায় নিয়ে আসে থানা পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা