সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : নামাজ শেষ একত্রিত হলেন সকলেই। একে একে ভাগ করে নিলেন নিজেদের দায়িত্ব। এর পরেই হাতে ঈদের উপহার নিয়ে বেরিয়ে পড়লেন অসহায়দের বাড়ির উদ্দেশ্যে। মহামারি করোনায় অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদ উপহার দেয়াটি যেন তাদের জন্য মনের শান্তির কাজ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার অসহায়-দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দিয়ে আসেন এক্সক্যাডেট অ্যাসোসিয়েশন নামের সংগঠনটি।জেলার বিভিন্ন কলেজের ছাত্র,শিক্ষক ও চাকুরীজীবীরা মিলেই তৈরি হয় এই এক্সক্যাডেট অ্যাসোসিয়েশনটি।

ঈদ উপহারে ছিলেন,চাল, ডাল,সেমাই, চিনি, লবণ, দুধ ও বিস্কুটসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

জানা যায়,২০০৪ সাল থেকে ঠাকুরগাঁও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন জেলার বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টায় কাজ করে যাচ্ছেন। এরই লক্ষ্যই ঈদের আগেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে জেলার প্রায় ৩'শ অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তারা।

সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাই বলেন, এর আগে কখনো কেউ এভাবে কিছু দেয়নি। ছেলেগুলো বাসায় এসে ঈদ উপহার দিয়ে গেলো। অনেক খুশি হলাম। ধন্যবাদ তাদের কে।

ঠাকুরগাঁও এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন রুবেল,সমাজের মানুষ যে অবহেলিত এটা সেই সব মানুষদের কাছে না যাওয়া পর্যন্ত বুঝা যাবেনা। আমরা এই অ্যাসোসিয়েশনের সকলে চেষ্টা করি সমাজের অবহেলিত দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবার। সেই চেষ্টা আমরা অব্যাহত রেখে যাবো। সেই সাথে সমাজের যারা বিত্তবান আছে তাদেরও অনুররোধ করবো দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ানোর ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা