সারাদেশ

ঈদের খরচ না পেয়ে নানিকে খুন  

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : ঈদ খরচের টাকা না পেয়ে বগুড়ায় ইয়াকুব আলী (১৯) নামে এক নাতি তার নানি আছিয়া বেওয়াকে খুন করেছে।

মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে আছিয়া বেওয়া খুনের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ইয়াকুব আলীকে গ্রেফতার করে।

ইয়াকুব আলী বগুড়া সদরের বালা কৈগাড়ি গ্রামের মিলন মিয়ার ছেলে এবং আছিয়া বেওয়ার মেয়ের ঘরের নাতি।

জানা গেছে, ইয়াকুব আলী ঈদ খরচের জন্য তার নানির কাছে ৩ হাজার টাকা দাবি করে। টাকা না দিতে না পারায় ইয়াকুবের ধারণা তার নানির কাছে টাকা থাকার পরেও তাকে দেয়নি। এ কারণে ইয়াকুব পরিকল্পনা করে নানিকে খুন করে কাছে থাকা টাকা হাতিয়ে নিবে। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাথে চাকু নিয়ে নানির বাড়িতে গিয়ে আবারো টাকা দাবি করে। নানি টাকা না দিলে তার গলায় ছুরিকাঘাত করে খুন করে। এরপর ঘর তল্লাশি করেও টাকা না পেয়ে ফিরে যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার রাতেই ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব স্বীকার করেছে ৩ হাজার টাকা না পেয়ে তার নানিকে হত্যা করে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা