সারাদেশ

জামিনের ২ বছর পর কারামুক্ত পাকিস্তানি নাগরিক

নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানায় করা মামলায় গ্রেফতার হন বাংলাদেশে কর্মরত পাকিস্তানি নাগরিক ইঞ্জিনিয়ার খালিদ মাহমুদ। চার বছর কারাভোগের পর ২০১৯ সালে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। জামিন আদেশের দুই বছরেরও বেশি সময় পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই পাকিস্তানি।

বুধবার (১২ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফজলুল করিম মন্ডল জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাইকোর্টের আদেশের কপি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার কারামুক্ত হন খালিদ।

খালিদের আইনজীবীরা জানান, ২০১৯ সালে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কিন্তু সেই আদেশের কপি গাজীপুরের কাশিমপুর কারাগারে যেতে সময় লাগে প্রায় দুই বছর। গত ২৯ এপ্রিল জামিন আদেশের কপি কারাগারে যাওয়ার পরে ১১ মে খালিদ কারাগার থেকে মুক্তি পান।

ব্যারিস্টার ফজলুর জানান, পাকিস্তানি নাগরিক ইঞ্জিনিয়ার খালিদ মাহমুদ ২০১৫ সালে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে এসেছিলেন কাজ করতে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বনগাতীতে এমএস ইউনিলাইন্স টেক্সটাইলস লিমিটেড নামে একটি কারখানায় ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। সেখানে কাজ শুরুর ছয় মাসের মাথায় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর প্রায় তিন মাস কোনো মামলা ছাড়াই তাকে আটক রাখা হয়। এরপরে বিএনপির ডাকা এক হরতালে নাশকতার মামলায় তাকে আসামি দেখানো হয়।

২০১৫ সালের ২৩ জানুয়ারি গাজীপুর সদরের জয়দেবপুর থানায় হওয়া সেই মামলায় গাজীপুর জেলা জজকোর্ট থেকে জামিন আবেদন করেন খালিদ। সেখানে আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এরপরে ২০১৬ সালে কারামুক্তির দিন আরেকটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে জেল গেট থেকে আবারও আটক করা হয়। প্রথম মামলায় জামিন হলেও দ্বিতীয় মামলার কারণে তিনি মুক্তি পাননি।

দ্বিতীয় মামলায়ও গাজীপুরের বিচারিক আদালতে তার জামিন আবেদন খারিজ হয়। এরপর তিনি ফের উচ্চ আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ থেকে ২০১৯ সালে জামিন পান খালিদ।

এই মামলার জামিন আদেশ কারাগারে যাওয়ার পরে জানা যায়, খালিদের বিরুদ্ধে প্রথম মমালার অভিযোগটি প্রত্যাহার করা হয়েছে। সে কারণে তার মুক্তিতে বাধা নেই। কিন্তু ২০১৯ সালের সেই জামিন আদেশ গাজীপুরে যেতে সময় লাগে দুই বছর। সে কারণে জামিন পেয়েও এতদিন কারাভোগ করতে হয় এই বিদেশিকে।

অবশেষে চলতি বছরের ২৯ এপ্রিল আদেশের কপি কারাগারে গেলে তিনি ১১ মে কারামুক্ত হন।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা