সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) সকাল আটটার দিকে শহরতলির জুগিয়া পালপাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন- মিরপুর উপজেলার পশ্চিম গোবিন্দপুর এলাকার সাদেক বাচ্চু (৪০) ও মানিক হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ দিন আগে সাদেক বাচ্চু কয়েক শ্রমিক নিয়ে জুগিয়া এলাকায় তার ভগ্নিপতি আমিরুল ইসলামের বাড়িতে শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। শুক্রবার সকালে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে ঢালাই করা ছাদের বাঁশ–কাঠের সাটারিং খুলতে যান মানিক হোসেন। এরপর থেকে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এ সময় অপর শ্রমিক সাদেক বাচ্চু ট্যাংকের ভেতরে নামেন। তারও কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনদের খবর দেন আমিরুল। তারা এসে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, বৃষ্টির পানিতে ট্যাংক ভরে যাওয়ার আশঙ্কায় আমিরুল ইসলাম তার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ রেখেছিলেন। দীর্ঘ সময় সেটা বন্ধ থাকায়, সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে দুজনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা