সারাদেশ

শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের গুরুদাসপুর থেকে মুহিবুল্লাহ নামে ৬ বছরের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত মুহিবুল্লাহ সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের শিশু মুহিবুল্লাহ তার মার সঙ্গে প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী উপজেলা গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায় সে। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও ফিরে না আসায় আশপাশে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক ভুট্টা ক্ষেতে তার বস্তাবন্দি গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে ভুট্টা ক্ষেতে শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, শিশুটির হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতে তাকে হত্যা করে হত্যাকারী মরদেহ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা