সারাদেশ

নিখোঁজের ৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: নিখোঁজের ৯ ঘণ্টা পর সাতক্ষীরা শহরতলির বকচরায় একটি পানিশূন্য ঘের থেকে আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) সকালে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহত যুবকের গলায় তারের ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম বকচরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

নিহতের মা সুফিয়া খাতুনের বরাত দিয়ে সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, আলমগীর বৃহস্পতিবার রাত ৯টায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ ভোরে তার লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।

তিনি আরও জানান, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

বিশ্বকাপ শুরু হতে অল্প কদিন বাকি। তার আগে গোলরক্ষক...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর...

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

ক্রীড়াঙ্গনে আয়ের শীর্ষে রোনালদো, তিনে মেসি

ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা