সারাদেশ

'করোনা মহামারীতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত'

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার খালিশপুর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড চত্বরে দুইশত জন করোনায় কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তেব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। করোনা মহামারীতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য সবাইকে আহবানও জানান সিটি মেয়র।

বৃহস্পতিবার (৬ মে) সকালে ১৩ নম্বর ওয়ার্ডে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন।

এসময় মেয়র আরো বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্য করছেন। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে।

ত্রাণসমগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি পোলার চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সাবান দুইটি, সেমাই এক প্যাকেট, এক কেজি লবণ ও গুড়া দুধ ২৫০ গ্রাম।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা