সারাদেশ

শাহ নেওয়াজ হত্যা মামলা: আসা‌মি নুর ইসলামের স্বীকা‌রো‌ক্তি 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: নগরীর সোনাডাঙ্গা কমিশনার বাড়ি এলাকায় শাহ নেওয়াজ হত্যা মামলার ২ নং আসা‌মি নুর ইসলাম আদাল‌তে ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি প্রদান ক‌রে‌ছে।

বুধবার (৫ মে) খুলনা মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট ত‌রিকুল ইসলা‌মের আদাল‌তে এ হত্যাকাণ্ডে নি‌জের সম্পৃক্ততার কথা স্বীকার ক‌রে‌ জবানবন্দি প্রদান করেন আসামি নুর ইসলাম।
এর আ‌গে পু‌লিশ বুধবার সকালে খু‌মেক হাসপাতাল এলাকা থে‌কে নুর ইসলামকে গ্রেফতার ক‌রে। সে হ‌ফিজনগর এলাকার রাঙ্গা মিয়ার ব‌স্তির বাবুল হাওলাদা‌রের ছে‌লে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতা ও টাকার লেন‌দেনকে কেন্দ্র ক‌রে তা‌কে হত্যা করা হয়।
নিহত শাহ নেয়াজকে সন্ত্রাসীরা ধাওয়া দি‌লে মটরসাই‌কেল ফে‌লে সে বয়রা ক্রস রো‌ডের সোহরাব হো‌সেন খা‌নের বা‌ড়ি‌তে ঢু‌কে পড়‌লে তাকে সেখা‌নে কু‌পি‌য়ে মারাত্মক জখম ক‌রে পা‌লি‌য়ে যায়। পরে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে। প‌রে ওই ঘটনায় নিহ‌তের ভাই থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মমতাজুল ইসলাম জানান, আসামি নুর ইসলাম প্রাথ‌মিক জিজ্ঞাবা‌দে এ হত্যা মিশনে তার অংশগ্রহ‌ণের কথা স্বীকার ক‌রে‌। ‌সে সহ আ‌রো ১২ জ‌ন এ হত্যাকাণ্ডে অংশগ্রহ‌ণের তথ্য দি‌য়েছে। ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি শে‌ষে আদালত নূর ইসলাম‌কে কারাগা‌রে প্রের‌ণের নি‌র্দেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ মে) রাত সোয়া ৮টায় ১ নং বয়রা ক্রস রো‌ড মো. সোহরাব হো‌সেন খা‌নের বাড়ড়িতে ঢু‌কে সন্ত্রাসীরা শাহ নেওয়াজকে এ‌লোপাথা‌ড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে ফে‌লে রেখে যায়। প‌রে এলাকাবাসী উদ্ধার ক‌রে খু‌মেক হাসপাতালে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা