সারাদেশ

খুলনার বিভিন্ন জেলায় ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, মাগুরা, মেহেরপুর, ও নড়াইল জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নড়াইল জেলা প্রশাসন একশত ৫০ জন শ্রমিকের মাঝে চাল, আলু, ডাল ও তেল খাদ্যসামগ্রী বিতরণ করেন। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে দুইশত দুস্থ রিকসা চালকদের সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ২১টি পরিবারের প্রত্যেককে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করেন।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক হাজার উপকারভোগী পরিবারের মাঝে চার লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ২৯ হাজার তিনশত ৭৭টি পরিবারের মাঝে এক কোটি ৪৬ লাখ ৮৮ হাজার পাঁচশত টাকার নগদ অর্থ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৫৫ হাজার তিনশত ৯৯টি পরিবারের মাঝে ছয় কোটি ৯৯ লাখ ২৯ হাজার পাঁচশত ৫০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে পাঁচ হাজার পাঁচশত পরিবারের মাঝে ২৭ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার পরিবারের মাঝে ১৫ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা