সারাদেশ

ধারণক্ষমতার তিনগুন বন্দী ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে গত এক সপ্তাহে বন্দী সংখ্যা ছিল যথাক্রমে ১৬৪১, ১৬৩৬ ও ১৬১৩ জন। অথচ কারাগারের বন্দী ধারণ ক্ষমতা ৬০৩ জন। এ অবস্থায় বন্দিরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। ২০০৯ সালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়ায় নতুন এ কারাগারটি যাত্রা শুরু করে, যা জেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

কারাগার সূত্রে জানা যায়, নিয়ম অনুসারে একজন বন্দির থাকার জন্য ৩৬ স্কয়ার ফুট জায়গা বরাদ্দ। প্রতি ২০ জনের জন্য একটি করে টয়লেট বরাদ্দ। কিন্তু ধারণক্ষমতার প্রায় তিনগুণ বন্দি থাকায় বন্দিরা বরাদ্দ অনুযায়ী ন্যায্য সুবিধা পাচ্ছে না। এই কারাগারে পুরুষের চারটি ও নারীদের একটি ভবন রয়েছে। আর এসব বন্দিদের জন্য জেল সুপার, জেলার ও ডেপুটি জেলারসহ মোট ১১৫জন কারারক্ষী আছেন। ফলে বন্দিদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে।

মুক্তি পাওয়া হাজতিদের সঙ্গে কথা বলে জানা যায়, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় রাতের বেলায় বেশি কষ্ট হয়। ঘুমানোর সময় গিজগিজ করে থাকতে হয় বন্দিদের। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় সকালে প্রাত্যহিক কাজ সারতে গিয়ে। সে সময় লাইনে দাঁড়িয়ে টয়লেটে যেতে হয়। এ নিয়ে বন্দিদের মধ্যে প্রায় বিবাদ দেখা দেয়। তাছাড়া করোনা নিয়ন্ত্রণে কোন নিয়ম কানুনই মানা হচ্ছে না।

এ ব্যাপারে কারা কর্মকর্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সব সময়ই ১৪-১৫শ’ বন্দি থাকে।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের বিক্ষোভ ও হরতাল কর্মসূচিতে গত ২৬ থেকে ২৮শে মার্চ পর্যন্ত তিনদিন ব্যাপক তাণ্ডব চলে। তান্ডবের এসব মামলায় গ্রেফতার বেড়ে যাওয়ায় এখন প্রতিনিয়ত ১৬০০ থেকে ১৭০০ বন্দি থাকছে জেলা কারাগারে। ঈদের আগে বা পরে দ্বিতল ভবনটির ৪ তলায় সম্প্রসারণের কাজ শেষ হবে। এটি তাদের বুঝিয়ে দেয়া হলে বন্দি স্থান সংকুলানের সমস্যা কিছুটা দূর হবে। এদিকে বাধ্য হয়ে শুধু সেনিটাইজার দিয়েই করোনা মোকাবিলা করতে হচ্ছে বলেও জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, স্থান সংকুলানের সমস্যায় প্রায় দুই শতাধিক বন্দিদের চট্রগ্রামের বিভাগের কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে। আমাদের আরও একটি ভবন নির্মাণ কাজ চলছে যার মধ্যে আরো ২০০ জন বন্দি ধারণ করা যাবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা