সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের চাপ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : লকডাউন উপেক্ষা করেই দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এর ফলে বাড়তি চাপ দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই উপচেপড়া ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহন মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্রা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন। যানবাহনগুলো ভাড়া বেশি নিলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করছে না। প্রতিটি সিটেই বহন করছে যাত্রী।

যাত্রীরা বলছেন, লকডাউনে ঢাকায় এখন কাজ নেই। ঈদের সময় আসলে অনেক ভোগান্তির শিকার হতে হবে। ভাড়াও গুনতে হবে দ্বিগুণ। এজন্য তারা আগেভাগেই ঢাকা ত্যাগ করছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছয়টি ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারপার করা হচ্ছে। রাতে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপারে ১৬টি ফেরি সচল রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা