সারাদেশ

স্পিডবোট চলাচলে কড়াকড়ি 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : গত সোমবার (৩ মে) মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার পর শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মে) সকাল হতে দুপুর পর্যন্ত এ ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যায়নি। এছাড়া ঘাট এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখতে দেখা গেছে।

ঘাট এলাকার আশেপাশের দোকানিরা বলছেন, গতকাল সোমবার স্পিডবোট চলাচল করলেও আজ সকাল থেকে কোনো স্পিডবোট চলাচল করছে না। সকাল থেকে ঘাট এলাকায় ঢুকতে না পেরে অনেক যাত্রী ফিরে গেছেন।

ঘাট কর্তৃপক্ষ বলছে, স্পিডবোট চলাচলে আজ কড়া নজরদারি আরোপ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পারাপারের জন্য যাত্রীরা আসছেন। কিন্তু বাঁশের বেড়া দিয়ে ঘাট বন্ধ রাখার কারণে তারা ফিরে যাচ্ছেন। অথচ গতকাল সোমবারেও অবাধে স্পিডবোট যাতায়াত করছিল।

যাত্রীরা জানান, সময় বাঁচানোর জন্য তারা স্পিডবোটে নদী পারাপার করেন। এতে দুর্ঘটনার আশঙ্কা আছে জেনেও তারা ঝুঁকি নেন। বর্তমানে ফেরি চলাচল বন্ধ। তাছাড়া ফেরি পারাপারে ঝামেলাও আছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, আজ কড়া নজরদারি রয়েছে। ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যায়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা