সারাদেশ

'১০ মে থেকে নাটোরে গুটি আম ও লিচু সংগ্রহ করা হবে'

নিজস্ব প্রতিনিধি, নাটোর : অপরিপক্ক আম ও লিচু বাজারজাতকরণ ঠেকাতে আগামী ১০ মে থেকে নাটোরে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে গুটি আম ও মোজাফ্ফর জাতের লিচু সংগ্রহের তারিখ জানিয়েছে নাটোর জেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ মে) দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম ও লিচু সংগ্রহ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামসহ বাগান মালিক ও আড়তদাররা।

তবে সময় নির্ধারণের আগেই মঙ্গলবার থেকেই আম সংগ্রহ শুরু করেছে বাগান মালিক ও ব্যবসায়ীরা। বিভিন্ন কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান মোকাম থেকে কিনতে শুরু করেছে আম। এছাড়া বাজারে চলে এসেছে স্থানীয় জাতের লিচুও।

সভায় কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে ৭৯ হাজার ৬৭১ মেট্রিক টন আম ও ৯৮৩ হেক্টর জমিতে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা