সারাদেশ

পাচারকালে ১ কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে পাচারকালে এক কোটি ৫০ লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নৌ পুলিশ। এসময় একটি ট্রাকসহ চারজনকে আটক করেন তারা। জব্দকৃত রেনু’র মূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের। এগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

আটককৃত চারজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- জাকির হোসেন, লিটন, রিয়াজ হোসেন ও টুলু। এদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা টুটুল পেশাদার রেনু পোরা চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক আলোক চৌধুরী জানিয়েছেন, ‘কলাপাড়া থেকে ট্রাকে করে এক কোটি ৫০ লাখ গলদা চিংড়ি রেনু পেনা নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয় পাচারকারীরা।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার (৪ মে) দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসায় নৌ-পুলিশ। এসময় ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২ নম্বরের ট্রাকটি তল্লাশি করে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

এসআই অলোক জানিয়েছেন, ‘ট্রাকের সাথে থাকা চারজনকে আটকের পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান ও রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা