সারাদেশ

অলৌকিক আগুন : সন্দেহজনক আটক  ১২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২ মে) ভোরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামে অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনা শোনা যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় এবং ভাইরাল হয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে আমরা ভোরে ওই এলাকা থেকে ১২ জনকে আটক করে নিয়ে এসেছি জিজ্ঞাসবাদের জন্য। এই ১২ জনের মধ্যে যাদের ঘরে আগুন লেগেছে তারাও রয়েছে আবার আশপাশের লোকজনও রয়েছে।

চাড়োল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বলেন, অলৌকিক আগুনের ঘটনায় কয়েকদিন ধরেই এই গ্রামে পুলিশ নজরদারি বাড়িয়েছে। এরপর থেকে আগুনের ঘটনা অনেক কমে গেছে। ভোরে জিজ্ঞাসাবাদের জন্য ১২জনকে নিয়ে গেছে ডিবি পুলিশ।

উল্লেখ্য, ২৯ মার্চ শবে বরাতের রাতে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে ৩টি পরিবারের ঘর-বাড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। এরপর থেকেই গ্রামের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। সেই আগুন নিয়ন্ত্রণ করতে হাড়ি, পাতিলসহ নানা পাত্রে পানি মজুদ করে রাখা হচ্ছে।সেই সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে ৫টি পানির পাম্প স্থাপন করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা