সারাদেশ

গাইবান্ধায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সকল স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চালুসহ ৩ দফা দাবি বাস্তবায়নে সারা দেশের মতো গাইবান্ধাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ মে) দুপুরে গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

মিছিলটি বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ পণ্যবাহী বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ মিছিল শেষে বাস পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের ব্যবস্থা করা, শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান, এবং শ্রমিকদের ১০টাকায় ওএমএস চাল বিক্রির ব্যবস্থা করার দাবি জানান। পরে টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপি বাসস্ট্যান্ড রাস্তা অবোরধ করে রাখে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয় ।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রহমান জামিল জানান, করোনায় মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে। আমরা লকডাউনের বিরোধিতা করছি না। অব্যাহত লকডাউনে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা লকডাউনের বিরুদ্ধে নন। তবে গণপরিবহন বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের বাড়িতে চুলা জ্বলছে না। শ্রমিক পরিবারের সদস্যরা না খেয়ে রোজা রাখছেন। রোজগার বন্ধ থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে এতে যেমন সংক্রমণের ঝুঁকি রয়েছে, তেমনি হয়রানির শিকার হতে হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা