ধর্ষক সুমন মোল্লা
সারাদেশ

গোসল করতে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় শনিবার (১মে) ওই কিশোরীর মামা আলফাডাঙ্গা থানায় দুই সন্তানের জনক মো. সুমন মোল্লা (২৫) নামে এক যুবককে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং-০১। সুমন মোল্লা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের শের আলী মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী তার মামা বাড়ি জাটিগ্রাম থেকে একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করেন। শুক্রবার দুপুর দেড়টায় সে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সুমন মোল্লা ওই পুকুরের দক্ষিণ পাশ থেকে কিশোরীকে পিছন দিক থেকে এসে গামছা দিয়ে মুখ চেপে ধরে পাশের একটি ঘাস ক্ষেতে নিয়ে যায়। এরপর সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে বাড়িতে গিয়ে তার পরিবারের নিকট বিষয়টি খুলে বলে। পরিবারের লোকজন তার অতিরিক্ত রক্তক্ষরণ দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই কিশোরী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা