খুনের হুমকি পেয়ে মুনিয়ার বোনের জিডি
সারাদেশ

খুনের হুমকি পেয়ে মুনিয়ার বোনের জিডি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : নিজের নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন রাজধানীর গুলশানে অভিজাত ফ্ল্যাটে মৃত্যু হওয়া কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া।

শনিবার (০১ মে) মামলার বাদী নিজের নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় এ লিখিত অভিযোগ করেন তিনি।

নুসরাত জাহান বলেন, মুনিয়ার মৃত্যুর ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলা তুলে নিতে আমাকে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মুনিয়ার লাশ উদ্ধারের পর নুসরাত জাহান তানিয়া গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন।

সেই মামলা তুলে নেওয়া এবং মীমাংসা করতে মোবাইল ফোনে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুসরাত।

জিডিতে তিনি বলেছেন, ওই মামলা প্রত্যাহার করার জন্য আসামি সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে চাপ দিচ্ছে। তাতে সাড়া না দেওয়ায় গত বুধবার থেকে কয়েকটি মোবাইল নম্বর থেকে অনবরত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পাচ্ছেন তিনি।

তার ও তার স্বামীকে ‘গুম-খুন’ করাসহ বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা