সারাদেশ

ভাই-ভাবির বিরুদ্ধে কাদের মির্জার গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফের তার বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ আনলেন। তিনি বলেছেন, ওবায়দুল কাদের ও ভাবি ইসরাতুন্নেসা কাদেরের নির্দেশে সন্ত্রাসীরা তাকে ও তার স্ত্রীকে হত্যায় মাঠে নেমেছে।

তিনি শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিযোগ করেন। তবে এর প্রায় তিন ঘণ্টা পর পোস্টটি মুছে ফেলা হয়।

ফেসবুকে কাদের মির্জা লিখেছিলেন, ‘ওবায়দুল কাদের, তাঁর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সাংসদ একরামুল করিম চৌধুরী ও সাংসদ নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল...আমাকে ও আমার সন্তানকে হত্যার জন্য মাঠে নেমেছে। আপনারা আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন। আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

কাদের মির্জার ফেসবুক পোস্টের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের, তাঁর স্ত্রীসহ অন্য নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যাচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসল কথা হলো, কাদের মির্জা নিজেই সন্ত্রাসী লালন করেন। সাম্প্রতিক সময়ে তাঁর বাহিনীর হাতে কোম্পানীগঞ্জে দুটি হত্যাকাণ্ডই তার বড় প্রমাণ।’

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা