সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত দুই 

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী : পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। শনিবার (০১ মে) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গলাচিপা থেকে মোটর সাইকেলযোগে জয়ন্ত ও অপূর্ব নামে দুই জন বরিশাল যাবার উদ্দেশ্যে সদর উপজেলার আউলিয়াপুরের ফতুল্লা বাজারের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ন ১৯-০০৬৭) একটি খালি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই জয়ন্ত এবং অপূর্ব মারা যান।

এ সময় পথচারীসহ আহত হন আরো ৩ জন। স্থানীয়রা মোটর সাইকেলের ড্রাইভার ও আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপারকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ পোষ্ট মার্টামের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা