সারাদেশ

খুলনায় করোনায় ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১৭৩ জনের। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৮৩ জন। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৭ জনের।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে একজন, নড়াইলে একজন, কুষ্টিয়ায় একজন ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

এদিকে, নতুন ৭ জনসহ বিভাগে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭২ জন, ঝিনাইদহে ৫০ জন, চুয়াডাঙ্গায় ৫০ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে নতুন ১৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যশোরে ৫২ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭১ জন।

এ ছাড়া খুলনায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯২ জন, কুষ্টিয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯২ জন, ঝিনাইদহে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৬ জন, নড়াইলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৭ জন।

চুয়াডাঙ্গায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৭ জন, বাগেরহাটে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫১ জন, সাতক্ষীরায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ জন, মাগুরায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জন এবং মেহেরপুরে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৮ জন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা