সারাদেশ

জামালপুরে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুর স্টেডিয়ামে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, গৃহকর্মী, দোকান শ্রমিক ও তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশার ৬০০ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।

জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম ছানা, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা।

পরে জামালপুর রেল স্টেশন এলাকায় আরও ৩৯৪ জন কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা