সারাদেশ

শরীয়তপুরে বাড়িতে আগুন ও প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকায় নিরঞ্জন চন্দ্র চন্দ্রের বাড়িতে আগুন দিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। আগুন দিয়েই ক্ষ্যান্ত হয়নি উড়ো চিঠিতে চাঁদা দাবি করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছেন।

শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর বালুচড়া গ্রামে সোমবার দিবাগত রাত অনুমান ২টায় উত্তম চন্দ্র চন্দরের লাকড়ি ঘরে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্রা। এ সময় বাড়ির শ্রী শ্রী স্বরসতী মন্দিরে ভাঙচুর এবং শ্রী শ্রী শীতলা মন্দিরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে শীতলা মন্দিরে হাতে লেখা ৪ টি উড়ো চিঠি রেখে গিয়েছে দুর্বৃত্তরা। ঐ চিঠিতে লেখা হয়েছে, তোরে শেখ হাসিনায় বাঁচাইতে পারবে না। জীবন শেষ করিয়া দিমু, তোরে শেখ হাসিনায় বাঁচাইতে পারব না। উজ্জল ৬ লক্ষ টাকা দিবি। উত্তম ৫ লক্ষ টাকা দিবি। শ্যামল ১০ লক্ষ টাকা দিবি। বি, রা, রা, এই চারালরা, এই দেশ থেকে চলে যা, না গেলে মেরে ফেলব।

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উত্তম চন্দ্র চন্দ বলেন, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম, আগুনের টের পেয়ে বাইরে বের হয়ে দেখি আমাদের ঘরে আগুন। প্রতিমা ভাঙা, পরে সবাইকে জানালাম। শীতলা মন্দিরে গিয়ে চারটি চিঠি পাই, চিঠিতে টাকা চাঁদা চাওয়া হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা বলেন, সারাদেশেই এখন ধর্মান্ধ মৌলবাদী গ্রুপ সক্রিয়। সারাদেশেই এ ধরণের ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছে। আপনারা জানেন জঙ্গীবাদের নেতা মামুনুল হক গ্রেফতার। সে সহ এ সব ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, অচিরেই তা দেশবাসী দেখবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ওসি সাহেব তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে।

শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা