সারাদেশ

হিটস্ট্রোকে রিকশা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে হঠাৎ অসুস্থ হয়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

মৃত রিকশা চালক রাজা মিয়া (৬৭) বরিশাল নগরীর মথুনারাথ স্কুল সংলগ্ন গলির বুলবুল মিয়ার ভাড়াটিয়া।

স্থানীয়রা জানান, রাজা মিয়া রিকশা নিয়ে নগরীর সদর রোডে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে কাপুনি দিয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে ল্যাবএইডে রেখেই সেবা দেয়ার চেষ্টা করেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রিয়াজ জানান, ল্যাবএইডে রাখা অবস্থায় রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমনকে খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসলে তাদেরকে সাথে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজা মিয়াকে।

বরিশাল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আফিয়া সুলতানা পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানান, রাজা মিয়ার পূর্বে কোন ধরণের অসুস্থতা লক্ষ্য করা যায়নি। তবে সে রোজা রেখে রিকশা চালনার কাজটি করতেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে পরিশ্রম করায় হিটস্ট্রোক করে তিনি মারা গেছেন বলে ধারণা করেন তিনি।

মৃতের ছেলে ইমন মিয়া জানান, তার বাবার মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ি ঝালকাঠিতে গেছেন, সেখানে দাফন করা হবে।

এদিকে, বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাসির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় বরিশালের তাপমাত্রা সর্বোচ্চ ছিলো ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি মৌসুমে গত ২৫ এপ্রিল বরিশালে সর্বোচ্চ ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল।


সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আড়িয়াল খাঁর স্রোতে ঝুঁকিতে শিবচরের সেতু

মাদারীপুর জেলার শিবচর উপজেলার উৎরাইল- শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত...

আদর্শ শিক্ষক ছাড়া আলোকিত সমাজ নয়: রিজভী

দেশে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদকের বিস্তারের অন্যতম কারণ হিসেবে আদর্শ শ...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মিরপুরে অপরাধের থাবা, আতঙ্কে জনজীবন

রাজধানীর অপরাধপ্রবণ এলাকার তালিকায় দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরের নাম থা...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা