পদ্মায় জেলেদের জালে ৪৯ কেজির কাতলা
সারাদেশ

পদ্মায় জেলেদের জালে ৪৯ কেজির কাতলা

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর মাওয়া এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে ৪৯ কেজি ওজনের একটি কাতলা মাছ।

সোমবার (২৬ এপ্রিল) ভোর রাতের দিকে শামছুল বেপারী নামে এক জেলের জালে মাছটি আটকা পড়ে। জেলে শামছুল বেপারী ফরিদপুর সেবা মৎস্যজীবী সমবায় সমিতির সহ সভাপতি।

তিনি বলেন, এই মৌসুমে এবারই প্রথম নদী থেকে এত বড় কাতলা মাছ আমাদের জালে ধরা পড়েছে। মাছটি মাওয়া মৎস আড়তের ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. মোকলেসুর রহমান শেখ, কিনে নেন।

শামছুল বেপারী বলেন, প্রতিদিনের মতো গতকাল রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাতে সহযোগীদের নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যান তিনি। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে বেশ অনেক দিন বেকার বসে ছিলেন তারা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামলেও ইলিশ মাছ ছাড়া আর তেমন কিছুই পাননি। গতকাল রাত তিনটার দিকে মাওয়া ঘাটের পদ্মাসেতুর এলাকায় তারা জাল ফেলেন। অতপর একই উপজেলার উজানের এলাকায় গিয়ে জাল ওঠানো শুরু করেন।

ভোররাত চারটার দিকে মাছটি তুলে ফেরি ঘাট সংলগ্ন মাওয়া মৎস আড়তের যান তিনি। মাছটির ওজন ৪৯ কেজি। নদীতে বড় কাতলা মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। পরে তিনি মোকলেসুর নামের এক মৎস্য আড়তদারের কাছে ১ হাজার ৩শ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন ৬৩ হাজার ৭শ টাকা।

মৎস্য ব্যবসায়ী মোকলেসুর রহমান বলেন, ঢাকায় থাকা ইসরাক তমাল চৌধুরী নামের এক ব্যবসায়ী আমাদের কাছ থেকে মাছটি ৫ হাজার টাকা লাভে কিনে নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে এখন মাঝে মধ্যে বড় ধরনের মাছ পাওয়া যায়। তবে ৪৯ কেজি ওজনের কাতলা মাছ খুব বেশি ধরা পড়ে না। এ মৌসুমে মাছটি গভীর পানি থেকে অল্প পানিতে ডিম ছাড়তে এসে ধরা পড়ে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা