সারাদেশ

ফেনীতে ৩ পুলিশের উপর হামলা  

নিজস্ব প্রতিবেদক, ফেনি: ফেনী শহরের রামপুরে মারামারির খবর পেয়ে ছুটে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় নুর মোহাম্মদ শামীম নামে এক যুবককে আটক করে পুলিশ। ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে শহরের রামপুর কাউন্সিল মানিক এর এলাকায় অমি নামে এক যুবককে চড়-থাপ্পড মারে কয়েকজন যুবক।

এর জেরে রাত সাড়ে ১০টার উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় মারামারি হয়। এ সময় একটি সিএনজিঅটোরিকশা ভাংচুর করা হয়।

খবর পেয়ে কাউন্সিল মানিকের বাড়িসংলগ্ন ঘটনাস্থলে যায় শহর পুলিশ ফাঁড়ির এসআই কাজী মো. জাহাঙ্গীর আলম। এ সময় ‘পুলিশ কেন এখানে আসছে’ বলে চড়াও হয়ে পুলিশকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেয়।

এতে জাহাঙ্গীর ছাড়াও কনস্টেবল মাহবুবুল হক ও আবুল বাশার আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন। পরে আহত পুলিশ সদস্যদের ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ শামীম নামে এক যুবককে আটক করে।

পরে পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ ও ২০-৩০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় এজহারনামীয় আসামিরা হলেন-মানিক কমিশনার বাড়ির মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মদ শামীম, তার ভাই কামাল উদ্দিন, কামাল উদ্দিনের ছেলে কাইয়ুম বিন কামাল মুন, মৃদুল, তনু পাটোয়ারী বাড়ীর লাতু মিয়ার ছেলে জসিম উদ্দিন, জসিম উদ্দিনের ছেলে রাব্বি, আলী আজগর পাটোয়ারী বাড়ির মিলনের ছেলে আরাফাত শরীফ, ফয়েজ পাটোয়ারী বাড়ির লিটনের ছেলে প্লামিসহ ১৩ জনসহ ২০-৩০ জন।

শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় পুলিশের উপর হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা