সারাদেশ

দুই শতাধিক মানুষকে সেহরি বিতরণ 

নিজস্ব প্রতিবেদক,পাবনা: পবিত্র মাহে রমজানের পঞ্চম দিন থেকে প্রতিদিন মধ্যরাতে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করছে মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশন।

প্রতি রাতে দুটো অটোরিকশায় করে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবের নেতৃত্বে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা হাসপাতালসহ শহরের নানাস্থানে অসহায় মানুষদের মাঝে এ খাবার বিতরণ করছেন। খাবার গ্রহণকারীদের তালিকায় আছেন অসহায় রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনেরা, বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে থাকা প্রহরী, রিকশাচালক, বিভিন্ন মার্কেটে থাকা নৈশপ্রহরী, রাস্তায় থাকা মানসিক রুগীসহ ভাসমান মানুষেরা।

তাদের খাদ্য তালিকায় দেওয়া হচ্ছে কোনোদিন সাদা ভাত, মুরগি, সবজি ও ডাল। আবার কোনোদিন সাদা ভাত, মাছ, সবজি ও ডাল। কোনোদিন আবার খিচুড়ি ও ডিম ভুনা। এ খাবার হাতে পেয়ে করোনা আর লকডাউনের এই দু:সময়ে খুবই আনন্দিত হচ্ছেন এসব অসহায় সাধারণ মানুষ।

এ বিষয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব বলেন,আরো কিছু মানুষ যদি ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াতো তাহলে তারা আরো বেশি মানুষকে খাবার দিতে পারতেন। তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যাতে পুরো রোজার মাসে এসব অসহায় মানুষদের মুখে একটু ভালো সেহরির খাবার তুলে দিতে পারি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা